শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী তুমব্রু বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পাবর্ত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্তের তুমব্রু বাজারে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের  অনুদানের চেক বিতরণ করেছেন উপজেলা নির্বাহি অফিসার সালমা ফেরদৌস।নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত আশরাফ আলী, নবী হোসেন, নুরুল বশর, খায়রুল বশর, নুর আয়েশার হাতে অনুদানের এই চেক তুলে দেওয়া হয়।

এর আগে গত সোমবার নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু বাজারে অগ্নিকান্ডে মুদির দোকান, চাউলের গোদাম, মুরগির দোকান, চা দোকানসহ পাঁচটি দোকান ও দোকানে থাকা মালামাল, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অফিস সহকারী সোহেল রানাসহ ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারে জনৈক ছৈয়দ নুরের মুরগির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাঁচটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয় ব্যবসায়ীদের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION