মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ভালো চুমু খেতে পারা পুরুষ পছন্দ মালাইকার

বিনোদন ডেস্ক:

বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা। ব‌্যক্তিগত জীবনে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এ জুটির প্রেমের সম্পর্কের বিষয়টি প্রায় সবারই জানা।

সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন মালাইকা। তাতে পুরুষদের নিয়ে এমন কিছু ভাবনার কথা জানিয়েছেন, যা শুনে অনেকে হতবাক! এ অভিনেত্রী বলেন—‘আমি এমন পুরুষ পছন্দ করি যে কিছুটা রুক্ষ। শারীরিকভাবে খুব ছিমছাম, চিকনা পুরুষ পছন্দ; তবে ক্লিন শেভ করে, ভীতু টাইপের পুরুষ পছন্দ নয়। আমি এমন পুরুষকে পছন্দ করি যে খুব ভালো চুমু খেতে পারে।’

মুম্বাইয়ের বান্দ্রায় বসবাস করেন মালাইকা। সম্প্রতি এ অভিনেত্রীর পাশে একটি ফ্ল‌্যাট কিনেছেন অর্জুন কাপুর। গুঞ্জন রয়েছে খুব শিগগির বিয়ে করবেন তারা। এ বিষয়ে জানতে চাইলে মালাইকা বলেন—‘আমরা এখনো বিয়ের সিদ্ধান্ত নিইনি। আমরা সময়টা উপভোগ করছি।’

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION