শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নাইক্ষ্যংছড়ি সীমান্তের আলিক্ষ্যং রাবার বাগান থেকে অস্ত্র, সরঞ্জাম ও গোলা বারুদ উদ্ধার

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি অস্ত্র,গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং লেদু খালের পূর্ব এলাকার একটি রাবার বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।

জানা গেছে, রাবার বাগানের খামার বাড়িতে অস্ত্র ও সরঞ্জাম মজুদ রেখে অপরাধ কর্মকান্ড করার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা ও আলীক্ষ্যং পুলিশ ফাড়ির অপারেশন দল অভিযানে নামে।

এসময় অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও অস্ত্র সরঞ্জাম মজুদের মূল হুতাগং পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী এক নলা বন্দুক ও বন্দুক তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব অভিযানে অংশ নেন,-এস আই গোলাম মোস্তফা সঙ্গীয় এসআই নুর ইসলাম, অরুণ কুমার চাকমা, পিএসআই চিন্ময় বড়ুয়া, এএসআই ইসমাইল হোসেন, এসআই স্বর্গ বিজয় চাকমা।

ধারনা করা হচ্ছে রাবার বাগানে এসব অস্ত্র নিয়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল।এদিকে অস্ত্র উদ্ধারের এই ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION