শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

ঘুমধুমে ইয়াবাসহ নারী পাচারকারী আটক

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার  নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী ঘুমধুমের আলুর মাঠ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৯ হাজার ৪ শত পিছ ইয়াবা বড়িসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে।
নাইক্ষ্যংছড়ি থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর আড়াই ঘটিকায় নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের দিক-নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মোঃ আল আমিন ও এএসআই অলি উল্লাসহ সঙ্গীয় ফোর্স ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড আলুর মাঠ এলাকার পাকা রাস্তার সামনে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করে এসব ইয়াবা উদ্ধার এবং এক নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল‌্য ২৮ লক্ষ ২০ হাজার টাকা বলে উল্লেখিত মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। আটককৃত মহিলা কক্সবাজার সদর ঝিলিংজা ইউপির আব্দুল মতলবের কন‌্যা রোজিনা আক্তার(১৭)।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি আরো বলেন, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব‌্যাহত থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION