শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঘুমধুমে ১ ৯০০ পিছ ইয়াবাসহ আটক : ২

নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ির উপজেলার মায়ানমার সীমান্তের ঘুমধুমের ঘোনার পাড়ার টিভি টাওয়ার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এক হাজার নয় শত পিছ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।

বান্দরবান পাবর্ত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের  ঘোনার পাড়ার টিভি টাওয়ার এলাকায় গত ১৯ অক্টোবর রাত ১০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ আলমগীর হোসনের  সার্বিক
দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক নিঃ মোঃ দেলোয়ার হোসেন ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের   এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে দুই মাদক ব্যবসায়ীকে তল্লাশী করে ১ হাজার ৯ শত পিছ ইয়াবা বড়ি উদ্ধার করে।

এই সময় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরান পাড়া ওয়ার্ডের নোয়া পাড়া এলাকা থেকে আব্দু রশিদের পুত্র মোহাম্মদ হাসান (২২) ও একই এলাকার হারিয়াখালীর মৃত কালা মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২০) নামের  দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা বলে মামলার এজাহার সূত্রে জানা যায়।

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক দ্রব্য প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION