শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা প্রচেষ্টা মামলায় মেয়র মুজিবের জামিন

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় জামিন লাভ করেছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
রোববার বেলা ১২টার দিকে কক্সবাজার সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার বেঞ্চে শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করা হয়।
মেয়র মুজিবুর রহমানের আইনজীবী এডভোকেট সিরাজুল মোস্তাফা ও এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানান, হত্যা প্রচেষ্টা মামলায় যেহেতু মেয়র মুজিবের কোন ধরনের সম্পৃক্ততা নেই সেহেতু আদালত স্ব-সম্মানে তাঁকে জামিন দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর কলাতলী সুগন্ধা পয়েন্টে দুবৃত্তের গুলিতে আহত হন মুনাফ সিকদার। ওই ঘটনায় জড়িত সন্দেহে হুকুমদাতা হিসেবে মেয়র মুজিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করে এজাহার নামীয় ৮জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে আহতের পরিবার।
মামলাকে কেন্দ্র করে জনতার অবরোধে পৌর শহরসহ পুরো জেলা অচল হয়ে গিয়েছিলো।
আজ রবিবার জামিনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জামিন লাভ করায় মহান রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION