শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন পালিত

প্রেস বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক খ্যাতিমান ও দেশ বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিনের ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে কক্সবাজারে।
সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কেক কাটা,কবিতা ও কথার আড্ডাসহ বিভিন্ন কর্মসূচী আয়োজনের মাধ্যমে পালন করা হয় কবির জন্মদিন।
মঙ্গলবার সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেইন।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক এবং কক্সবাজার মডেল হাই স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী মুনিয়া ইসলাম মিহি।
সঙ্গীত পরিবেশন করেন নাসির উদ্দিন বীপু এবং জাহাঙ্গীর আলম খান।
উল্লেখ্য, কবি রেজাউদ্দিন স্টালিন ১৯৬২ সালের ২২ নভেম্বর বৃহত্তর যশোর জেলার নলভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ বোরহানউদ্দিন আহমেদ, মাতা রেবেকা সুলতানা। কবির প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তিনি বাংলা একাডেমি, মধুসূদন,সিটি আনন্দ আলো, পদক্ষেপ বাংলাদেশ, খুলনা রাইটার্স ক্লাব,সাতক্ষীরা কবিতা পরিষদ, ঢাকা সিটি কর্পোরেশন পুরস্কার; আমেরিকা থেকে তরঙ্গ অব ক্যালির্ফোনিয়া,বাদাম ও রাইটার্স ক্লাব সম্মাননা ও যুক্তরাজ্য জার্নালিস্ট এসোসিয়েশন সম্মাননা লাভ করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION