শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বান্দরবানে প্রথম ইউপি চেয়ারম্যান পদে লড়ছে মাশৈখিং মারমা

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় স্বাধীনতার পর এবারই প্রথম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাশৈখিং মারমা (২৬) নামে প্রথম কোনো নারী চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। ইতোমধ্যে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।মাশৈখিং মারমা জেলার রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

জানা গেছে, উপজেলায় প্রথমবারের মতো নারী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মাশৈখিং মারমার নির্বাচনী এলাকায় ভিন্নমাত্রার আমেজ সৃষ্টি হয়েছে। তার নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ ভোটাররা বেশ গুরুত্ব দিয়েই দেখছে নারী নেতৃত্বের বিষয়টি। জেলাতেও এ নিয়ে আলোচনা হচ্ছে।

মাশৈখিং মারমা রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আমতলীপাড়ার বাসিন্দা সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমার মেয়ে। তিনি বর্তমানে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত। তিনি ২০১২ সালে এসএসসি এবং ২০১৭ সালে এইচএসসি পাস করেন। স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত থাকলেও বর্তমানে বেসরকারি একটি স্কুলে শিক্ষকতা করছেন।

মাশৈখিং মারমা বলেন, রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাওয়ার জন্য মাঠে নেমেছি। আমি জনসেবা করতে চাই। জনগণের পাশে থেকে প্রতিনিধি হিসেবে না হয়ে একজন সেবিকা হিসেবে কাজ করতে চাই।

বিজয়ী হলে জনগণের জন্য কী করবেন—জানতে চাইলে মাশৈখিং মারমা বলেন, ইউপি বাসিন্দাদের নাগরিক সুবিধা প্রাপ্তি সহজতর করাই আমার প্রধান প্রতিশ্রুতি। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুবিধাসহ যাবতীয় নাগরিক সুবিধা পেতে যাতে কোনো হয়রানির শিকার হতে না হয়, সেটা নিশ্চিতের চেষ্টা করব। এছাড়া বেকারত্ব দূরীকরণসহ উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে দায়িত্ব নিয়ে কাজ করব। ভোটারদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি। সবার দোয়া চাই।

মাশৈখিং আরও বলেন, ছোট থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছি। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। তারপরও আশা করছি, আমি আসন্ন ইউপি নির্বাচনে আলেক্ষ্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হতে পারব।

উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তফসিল অনুযায়ী ২৫ নভেম্বর ফরম জমাদানের শেষ দিন ছিল। ২৯ নভেম্বর মনোনয়ন বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল, ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। একই সময় জেলার থানচি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION