শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লামায় শ্বশুরবাড়িতে যুবককে গু‌লি ক‌রে হত্যা

ভয়েস প্রতিবেদক, লামা:
বান্দরবা‌নের লামার রূপসী পাড়ায় এক যুবককে গু‌লি ক‌রে হত্যা ক‌রে‌ছে দৃর্বৃত্তরা। হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মংক্যচিং মার্মা (৩৫)। তিনি রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালীয়া এলাকার বাসিন্দা। সোমবার রাত ১টার (৪ জানুয়ারি) সময় রুপসীপাড়ার অংহ্লা পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, মংক্যচিং মার্মা রাঙ্গামা‌টির রাজস্থলীর বাঙ্গালহা‌লিয়া থে‌কে বান্দরবা‌নের লামার রুপসী পাড়ার ৩ নম্বর ওয়ার্ড অংহ্লা পাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে আ‌সেন। ‌রাত সাড়ে ১২টার সময় ছয় জন অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়ি‌টি‌ ঘিরে ফেলে। প‌রে তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও মংক্যচিং মার্মাকে গুলি করে হত্যা ক‌রে। এ সময় সন্ত্রাসীরা তিন রাউন্ড ফাঁকা গুলি করে ব‌লেও জানান স্থানীয়রা।

ত‌বে রাজ‌নৈ‌তিক কার‌ণে জেএসএস এর স‌ক্রিয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘ‌টা‌তে পারে ব‌লে জানান প‌রিবা‌রের সদস্যরা। ত‌বে কে বা কারা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা জানা‌তে পা‌রে‌নি পু‌লিশ। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ কর‌ছে।

লামা থানার ও‌সি মো. শ‌হিদুল ইসলাম ব‌লেন, রা‌তে একজন‌কে গু‌লি ক‌রে হত্যা ক‌রে‌ছে ব‌লে ঘটনাস্থ‌লে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। কে বা কারা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা এখনই বলা যা‌চ্ছে না। তদন্ত সা‌পে‌ক্ষে অপরাধী‌দের আই‌নের আওতায় আনা হ‌বে ব‌লেও জানান তি‌নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION