শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বুধবার থেকে সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে ভার্চ্যুয়ালি

ভয়েস নিউজ ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চ্যুয়ালি পরিচালিত হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ সংক্রান্ত পৃথক দু’টি বিজ্ঞপ্তি জারি করেন।

এতে বলা হয়, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী বুধবার (১৯ জানুয়ারি) থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগ ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘চারদিকে যে অবস্থা (করোনা সংক্রমণ) দেখছি, ইতোমধ্যে আমাদের ১৩ জন বিচারপতি ও নিম্ন আদালতের ৩৬ জন বিচারক আক্রান্ত হয়েছেন। অনেক স্টাফও আক্রান্ত হয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা হয়তো আবার ভার্চ্যুয়াল কোর্টে ফিরে যাবো। ভার্চ্যুয়াল কোর্টে যে মামলা নিষ্পত্তি কম হয়, তা নয়। আমরা বিষয়টি সিরিয়াসলি ভাবছি।’

অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও কয়েকজন আইন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

করোনা মহামারী পরিস্থিতির অবনতি হলে ২০২০ সালের মাঝামাঝি আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ জারি করা হয়। এর মাধ্যমে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার পথ সুগম হয়। সম্প্রতি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সশরীরে আদালতের কার্যক্রম শুরু হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION