শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

 সম্রাট দুই মামলায় জামিন পেলেন

সম্রাট,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

অর্থ পাচার ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট।

ঢাকার পৃথক দুটি আদালত শুনানি নিয়ে আজ রোববার সম্রাটের জামিন মঞ্জুর করেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী।

এহসানুল হক সমাজী বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় সম্রাটের পক্ষে জামিন চেয়ে আজ আবেদন করা হয়। শুনানি নিয়ে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সম্রাটের জামিন মঞ্জুর করেন।

এহসানুল হক সমাজী আরও বলেন, অন্যদিকে রমনা থানায় করা অর্থ পাচারের মামলায় সম্রাটকে তিন দিন রিমান্ডে নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে পুলিশ। আসামিপক্ষে রিমান্ড নাকচের পাশাপাশি সম্রাটের জামিন আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত সম্রাটকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেন। একই সঙ্গে তাঁর জামিন মঞ্জুর করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই দুটি মামলা ছাড়া সম্রাটের বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। অন্যটি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। এই দুটি মামলায় সম্রাট এখনো জামিন পাননি।

২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তাঁর সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তখন র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় সম্রাট ও আরমান মদ্যপ ছিলেন। তাঁদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন।

গ্রেপ্তারের পর সম্রাট ও আরমানকে কুমিল্লা থেকে ঢাকায় আনা হয়। ঢাকায় আনার পর সম্রাটকে সঙ্গে নিয়ে তাঁর কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। সম্রাটের কার্যালয়ে বন্য প্রাণীর চামড়া, মাদকদ্রব্য ও অস্ত্র পাওয়ার কথা জানানো হয়। বন্য প্রাণীর চামড়া রাখায় ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন। অস্ত্র ও মাদক রাখায় সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়। পরে সিআইডি তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION