রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

ইয়াবা মামলায় চার্জগঠন: টেকনাফের ইউপি চেয়ারম্যান শাহজাহান সাময়িক বরখাস্ত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ :

মাদক মামলায় আদালতে চার্জগঠন হওয়ায় টেকনাফ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

শাহজাহান মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত একজন ইয়াবার গডফাদার। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ ছিল।

গত ৭ জুন কক্সবাজারের জেলা প্রশাসক বরাবরে প্রেরিত স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান টেকনাফের ইউএনও মো. সাইফুল ইসলাম।

শাহজাহান মিয়া ছাড়াও তার বাবা টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আলম এবং ভাই দিদার মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবার গডফাদার। গত ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারী টেকনাফে অনুষ্ঠিত প্রথম দফায় ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা কারবারিদের সঙ্গে দিদার মিয়া আত্মসমর্পণ করলেও তাদের বাবা জাফর আলম পলাতক রয়েছে।

টেকনাফের ইউএনও সাইফুল বলেন, মাদক মামলার আসামী টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হওয়ায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রেরিত সাময়িকভাবে বরখাস্তের একটি চিঠি গত ৭ জুন কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেছে। এর একটি অনুলিপি উপজেলা প্রশাসনের কাছেও পৌঁছেছে।

“ বিগত ২০১৯ সালের ২৮ জুলাই টেকনাফ থানায় দায়েরকৃত ফৌজদারি মামলা নম্বর ৯৩ ও ৯৪ এর অভিযোগপত্র পুলিশ ৩ মাস পর আদালতে দাখিল করেন। সম্প্রতি আদালত ওই ২ টি মামলার চার্জ গঠন করেছে। ”

মামলায় অভিযুক্ত প্রমানিত হওয়ায় ইউনিয়ন পরিষদে তার ক্ষমতা প্রয়োগ সমীচিন মনে না করায় সরকার তাকে সাময়িকভাবে বহিস্কার করেছে বলে জানান ইউএনও।

পুলিশ জানিয়েছে, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া একজন চিহ্নিত ইয়াবা কারবারি। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত একজন ইয়াবার গডফাদার। পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর মাদক বিরোধী অভিযানের মুখে শাহজাহান মিয়া ভারতে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিগত ২০১৯ সালের ২৫ জুলাই যশোর সীমান্তের বেনাপোল পয়েন্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করে। পরে ২ দিন পর তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিলে তার বাড়ীতে পুলিশের একটি দল অভিযান চালায়।

এতে পুলিশ শাহজাহান মিয়ার বাড়ী থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫০ হাজার ইয়াবা ও ৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশ ২০১৯ সালের ২৮ জুলাই রাতে মাদক ও অস্ত্র আইনে শাহজাহান মিয়ার বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION