শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নাইক্ষ্যংছড়িতে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২

ভয়েস প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম চাকমাপাড়া কলাজাইং টিলায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৩ মে) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) এর অধিনায়ক মেহেদি মো. মেহেদি হোসাইন কবির।

আটক ব্যক্তিরা হলেন, নাইক্ষ্যয়ছড়ি চাকবৈঠা রেজু গর্জনবনিয়া এলাকার জিন্যাউ তঞ্চঙ্গ্যার ছেলে লামংগ্যা তংঞ্চঙ্গ্যা (২৮) ও মৃত রাশি অং তংঞ্চঙ্গ্যার ছেলে লাতাইমং তংঞ্চঙ্গ্যা (৩৬)

অধিনায়ক মেহেদি মো. মেহেদি হোসাইন কবির জানান, ৩৪ বিজিবি’র রেজুআমতলী বিওপির একটি টিম নাইক্ষ্যংছড়ির ৩নং ঘুমধুম ইউপি’র চাকমাপাড়া কলাজাইং টিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ২ জনকে আটক করা হয়। পরে ওই বাড়ি তল্লাশি করে মাটির নিচের গর্ত হতে ৯০ হাজান পিস বার্মিজ ইয়াবাসহ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ৩৪ বিজিবির এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION