শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে গান ও কবিতায় দুই বাংলার জয়গান

এম.এ আজিজ রাসেল:
পর্যটন নগরী কক্সবাজারে দুই বাংলার কবি ও সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। শুক্রবার বেলা ১২টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সভায় গান, কবিতা ও কথামালায় ধ্বনিত হয়েছে দুই বাংলার জয়গান। এতে ফুটে ওঠেছে ভারত ও বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য। তুলে ধরা হয়েছে নজরুল, রবীন্দ্রনাথ ও মহানায়ক বঙ্গবন্ধুর সফল জীবন গাঁথা।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দেশের খ্যাতনামা বিশিষ্ট কবি ও সাহিত্যিক যুগ্ম সচিব মোয়াজ্জেম হোসেন ফিরোজ।

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন অধিকতর উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নমুখী। ভারত বাংলাদেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং ‘৭১ এর রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন সময়ের পরিক্রমায় দিন-দিন নবতর মাত্রায় উন্নীত হচ্ছে।’

সভাপতির বক্তব্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক বলেন, ‘সংস্কৃতি, ভাব ও মতের বিনিময়ের মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠে তা কোন কিছুর সাথে তুলনা করা যায় না। মানুষে মানুষে সুসম্পর্ক ও দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময়ের বিকল্প নেই।’

মতবিনিময় সভায় ভারতের কবি সুবীর বড়ুয়া, সৈকত সেন, অস্বরীম, জ্যোতির্ময় রায়, সোবিকা ধর
অনিকেত মিনাল কান্তি ও অম্ভোরিশ ঘোষ এবং বাংলাদেশের বিশিষ্ট কবি আনিস মোহাম্মদ, আসাদুজ্জামান, শিশু সাহিত্যিক রহিম শাহ, নাদিরা খানম, কৌমুদি নারগিস, ফারুক ফারভিন, বহুমাত্রিক লেখক ও গবেষক কবি কামরুল হাসান ও নিলয় রফিক উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION