শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঘুমধুমে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ইটভাটা উচ্ছেদ

ভয়েস নিউজ ডেস্ক:

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলা ও ব্যবসা পরিচালনা করার অপরাধে ৩টি ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ জুন) বান্দরবান জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান। রোববার দুপুর থেকে শুরু হয়ে এই অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন, জুনিয়র কেমিস্ট মো.আব্দুছ ছালামসহ র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।অভিযানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কে আর ই ব্রিকস, ডি এসবি ব্রিকস, এস এইচ বি ব্রিকসকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।

পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১২০৪/২০২২ এর আদেশের প্রেক্ষিতে নিষিদ্ধ এলাকায় বিদ্যমান ইটভাটার বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION