শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

ইয়াবার মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদন্ড

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় মোহাম্মদ আরিফ ওরফে মৌলভী আরিফ (৩৬) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মৌলভী আরিফ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোনাফের ছেলে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এসএম আব্বাস উদ্দিন সত্যতা নিশ্চত করেছেন।
একইভাবে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রঞ্জিত দাশ জানান, গত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় ইয়াবা বিক্রির সময় সাত হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হন মৌলভী মোহাম্মদ আরিফসহ আরও একজন। পরবর্তীতে পুলিশ এ মামলাটি তদন্ত করে। সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশীট থেকে বাদ দেয়া হয় সাদেক উল্লাহ নামে অপর আসামীকে। দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় ঘোষণা করেছেন বিজ্ঞ বিচারক।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION