শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রাঙামাটিতে ভারী বর্ষণ, সতর্কতা জারি

ভয়েস নিউজ ডেস্ক:

রাঙামাটিতে শুক্রবার (১৭ জুন) সকাল থেকে মাঝারি বর্ষণ শুরু হলেও সন্ধ্যা থেকে এর প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। শনিবার (১৮ জুন) সকালে এখনও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে।আবহাওয়া অফিস থেকে জানা গেছে- আগামী তিনদিন চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে- রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদের সতর্ক থাকার জন্য অবগত করা হচ্ছে।

প্রশাসন থেকে আরও জানানো হয়- ২০১৭সালে প্রবল বর্ষণে পাহাড় ধসের কারণে অনেক মানুষ হতাহত এবং জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তাই ক্ষয়-ক্ষতি এড়াতে নির্ধারিত আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখার নির্দেশ এবং স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস টিমকে প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। রাঙামাটি সদর, কাপ্তাই, কাউখালী, নানিয়ারচর উপজেলাকে ঝুঁকিপূর্ণ জোন ঘোষণা করে ওইসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অবগত করা হয়।

এর আগে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বর্ষণ শুরুর প্রাক্কালে স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION