শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

প্রিন্সেস ডায়ানার সিনেমায় অভিনেত্রী ক্রিস্টেন

ভয়েস বিনোদন ডেস্ক:

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক পাবলো ল্যারেইন। ‘স্পেনসার’ নামের এ সিনেমায় ডায়ানার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। সন্তানদের প্রতি প্রিন্সেস ডায়ানার অকৃত্রিম ভালোবাসার বিষয়টিই এতে তুলে ধরা হবে। আগামী বছর সিনেমার কাজ শুরু হবে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্টেফেন নাইট।

‘টোয়াইলাইট’ সিনেমাখ্যাত ক্রিস্টেন স্টুয়ার্টকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে পাবলো ল্যারেইন বলেন, ‘ক্রিস্টেনকে অনেকভাবে ব্যবহার করা যাবে। তিনি খুব রহস্যময়, নাজুক আবার তার দৃঢ়তাও আছে। আমাদের এটিই প্রয়োজন। তার মধ্যে এ বিষয়গুলো রয়েছে বলেই তাকে নিয়েছি। চিত্রনাট্য ও চরিত্রের সঙ্গে তিনি যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন, আশা করছি সুন্দর কিছুই হবে।’

প্রিন্স চার্লস ও ডায়ানা ফ্র্যান্সেস স্পেনসার ১৯৮১ সালে বিয়ে করেন। কিন্তু তাদের সম্পর্ক টেকেনি। ১৯৯২ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন এবং ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। ১৯৯৭ সালে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা।

এর আগে প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ‘ডায়ানা’ নামে সিনেমা নির্মিত হয়েছে। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে তার চরিত্রে অভিনয় করেন নাওমি ওয়াটস। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION