শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

কক্সবাজারে তিনটি ইয়াবা মামলার রায়

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে একদিনে একই আদালত থেকে মাদক মামলার ৩টি রায় দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, রামু উপজেলার পেঁচারদ্বীপ মেরিনড্রাইভ সড়ক এলাকায় ৯৬৫০ পিস ইয়াবা পাচারের দায়ে লাল চান মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অভিযোগ গঠন করা হয় চলতি বছরের ১১ জুন।

একই উপজেলার খুনিয়াপালং মরিচ্যা চেকপোস্টে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা নিয়ে আটক রিপন চন্দ্র ভৌমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ওই আদালত। একই সঙ্গে তাকেও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালের ৩ মার্চ এ মামলার অভিযোগ গঠন করা হয়।

টেকনাফ থানার বাহারছড়ার মেরিনড্রাইভ সংলগ্ন মারিশবনিয়া এলাকায় ১০০ লিটার চোলাই মদ নিয়ে আটক নুর হাকিম ও শাহজাহানকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলাটি ২০২০ সালের ৯ নভেম্বর গঠন করা হয়।

পিপি ফরিদুল আলম আরও জানান, ‘একদিনে ৩টি মাদক মামলার রায় দেওয়ার ঘটনাটি কক্সবাজারের ইতিহাসে এটি একটি দৃষ্টান্ত। অনেক কষ্ট করে মামলাগুলো দ্রুত শেষ করার চেষ্টা করেছি। বিজ্ঞ হাকিম বিচারকদের আন্তরিকতায় মামলাগুলো শেষও করছি। বর্তমানে যেসব মামলা চলমান রয়েছে তা দ্রুত শেষ করার জন্যেও সর্বোচ্চ চেষ্টা করছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION