শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

আমি ‘সেক্সি’, আমি ‘সাহসী’ এগুলো শুনতে ক্লান্ত

বিনোদন ডেস্ক:

তখন মাত্র ১৬। সেই থেকে শুনছি, আমি ‘সেক্সি’, আমি ‘সাহসী’। শব্দ দুটো সেই যে সেঁটে গেল গায়ে, আর মুছলই না! তখন থেকে এর ভার বইতে বইতে আমি ক্লান্ত। আর ভাল লাগে না শুনতে।

রাস্তায় বা পার্টিতে সাধারণ মানুষ আমায় দেখলেই আড় চোখে এমন ভাবে তাকান যেন পর্দা আর বাস্তবের আমি এক! সত্যিই কি তাই…?’ এই কারণেই নাকি বলিউড থেকে শত হস্ত দূরে সুচিত্রা সেনের ছোট নাতনি রিয়া সেন।

কথাটা অস্বীকার করার উপায় নেই। ক্যারিয়ারের শুরু থেকে যেভাবে বিকিনি, স্যুইম স্যুট, সাহসী দৃশ্যে একের পর এক অভিনয় করে গেছেন রিয়া তাতে সাধারণ, মানুষ থেকে বলিউড অন্য নজরে তাকে দেখবে বই কি!

রিয়ার অভিযোগ, ‘শুরু থেকে বলিউড আমাকে এই ধরনের চরিত্র দেওয়ায় আজ এই দমবন্ধকর অবস্থা তৈরি হয়েছে। যার ঠ্যালায় আমি মন খুলে মিশতেও পারছিলাম না কারও সঙ্গে। স্কুলের সময় থেকে আজও পর্যন্ত শুনে আসা এই দুটো তকমা তাই যে করেই হোক মুছতে চাইছিলাম। ’ তাই কি তিনি বলিউড ছাড়লেন? ‘একদমই তাই’’, জানিয়েছেন রিয়া। তার আরও দাবি, একঘেয়ে চরিত্র পেতে পেতে তিনি বোরড। দিনের পর দিন চুল কার্ল করে, চড়া মেকআপ নিয়ে আর কাজ করতে পারছিলেন না। তাই অনেক ভেবেচিন্তে এই পদক্ষেপ।

চলতি মাসেই মুক্তি পেয়েছে এমএক্স প্লেয়ার্সের ওয়েব সিরিজ ‘পতি, পত্নী ঔর উও’। যেখানে রিয়া অভিনয় করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এই চরিত্র পেয়ে খুশি মুনমুন সেনের ছোট মেয়ে? ‘দারুণ লাগছে কাজ করে। হিন্দি ছবির দুনিয়া থেকে ওয়েব প্ল্যাটফর্ম অনেক অন্যরকম’, জানিয়েছেন উচ্ছ্বসিত রিয়া। আনলিমিটেড খুল্লামখুল্লা হয়ে ‘দেখানো’র আর কিছুই বাকি নেই রিয়ার! একঘেয়ে জিনিস কি দর্শকদেরও রোচে?

১৯৯৮-এ ফাল্গুনী পাঠকের ভিডিয়ো মিউজিক ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ মুনমুন কন্যার প্রথম কাজ। বড়পর্দায় তিনি আসেন ১৯৯৯-এ। ভারতী রাজার তামিল রমকম ছবি ‘তাজমহল’-এ। এ ছাড়াও ঝঙ্কার বিটস, আপনা স্বপ্না মানি মানি, হে বেবি সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছেন রিয়া। টলিউডেও  নৌকাডুবি, জাতিস্বর সহ বহু ছবিতে অভিনয় করেছেন রিয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION