শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলি

ভয়েস প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি:

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্ত এলাকার মিয়ানমার অংশে আবারও গোলাগুলি চলছে। বুধবার ভোর থেকে শুরু হওয়া ব্যাপক গোলাগুলির শব্দে রোহিঙ্গাসহ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

বান্দরবানের সীমান্ত এলাকায় গোলাগুলি, র‌্যাব সদস্য আহত

বিষয়টি স্বীকার করে বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘ঘুমধুম-তুমব্রু সীমান্তে শূন্যরেখায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মধ্য গোলাগুলি চলছে। সীমান্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

সীমান্তের বাসিন্দারা বলছেন, তুমব্রু সীমান্তের শূন্যরেখায় রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) মধ্যে এই গোলাগুলি চলছে।

তুমব্রু সীমান্তের বাসিন্দা মাহামুদুল হক বলেন, ‘সকালে কাজে বের হওয়ার সময় তুমব্রু সীমান্ত গোলাগুলিতে হঠাৎ কেঁপে ওঠে। প্রথমে ভেবেছি, মিয়ানমারের ছোড়া মর্টারশেল এপারে এসে পড়েছে। কিন্তু পরে নিশ্চিত হয়েছি, শূন্যরেখায় রোহিঙ্গা শিবিরের সীমান্তে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যাচ্ছে।’

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা, জামছড়িতে ৩ মর্টারশেল বিস্ফোরণ

এ বিষয়ে খোজঁ খবর নেওয়া হচ্ছে জানিয়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘ভোর থেকে শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের সীমান্তে গোলাগুলি চলছে। এখনও বন্ধ হয়নি।’

এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION