শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বান্দরবানে ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রী আটক

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানে ইয়াবা বড়িসহ নয়ন চৌধুরী (৪৫) ও বেবি চৌধুরী (৩৫) নামে এক দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া থেকে তাদের আটক করা হয়।

নয়ন চৌধুরী বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া এলাকার অরুন চৌধুরীর ছেলে ও বেবী চৌধুরী নয়ন চৌধুরীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এপিবিএন এর সদস্যরা। এসময় ইয়াবা কারবারি নয়ন চৌধুরী ও তার স্ত্রীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০৫টি ইয়াবা বড়ি এবং পাঁচটি মোবাইল সেট জব্দ করা হয়। জব্দ ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২১ হাজার ৫শ টাকা।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বান্দরবানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজ ও জনগণের জান-মাল, আইন-শৃঙ্খলা রক্ষায় এপিবিএন সর্বদা সচেষ্ট রয়েছে।

আটক নয়ন চৌধুরী বান্দরবানের অন্যতম মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে ইতোপূর্বে আরও মামলা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION