শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লামায় এক নারী ধর্ষণের শিকার

ভয়েস প্রতিবেদক:
বান্দরবানের লামা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ওই নারীকে বান্দরবান জেলা সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

ওই নারীর স্বজন জানান, শুক্রবার দুপুর বাড়ির পাশের জমিতে ওই নারী শাক তুলতে যায়। এ সময় ওত পেতে থাকা মো. কাউছার (৩৮) ভিকটিমকে মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা কাউছারকে আটক ও মারধর করে।

কাউছারকে কক্সবাজারের চকরিয়া উপজেলার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউছার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ফুটেরঝিরি এলাকার আব্দুল্লাহর ছেলে বলে জানা গেছে।

লামা থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ভিকটিমকে প্রয়োজনীয় আইনি সহায়তা করা হবে। এই ঘটনায় লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION