রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সাংবাদিক সাত্তারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভয়েস প্রতিবেদক

দৈনিক কক্সবাজার বার্তার বিশেষ প্রতিবেদক এমএ সাত্তার ও তার পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে কক্সবাজার শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৪ জুন বিকাল ৪ টার দিকে কক্সবাজার সাংবাদিক সংসদ ও সদর প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিক সংসদ কক্সবাজার ও প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, প্রধান অতিথি সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার’র সভাপতি ও দৈনিক কক্সবাজার বার্তার বার্তা প্রধান এম এ আজিজ রাসেল। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক শাহাদাত হোসেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন— সাংবাদিক জাহাঙ্গীর আলম শামস, জিকির উল্লাহ জিকু, মোহাম্মদ ফরিদ, আব্দুর রশিদ মানিক, মহিউদ্দিন মাহি, সিরাজুল ইসলাম, আশরাফ বিন ইউসুফ, নুরুল ইসলাম, এম এ সাগর, শাহাদাত উল্লাহ সহ বিভিন্ন পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধি।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, যদি সাংবাদিক এম এ সাত্তার ও তার পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

উল্লেখ্য, সাংবাদিক সাত্তারের পিতামাতার কবরের স্থান সুরক্ষা দেয়ালকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রায় আড়াই মাস পর গত ০৪ মে কক্সবাজার সদর থানায় পিএমখালীর ছনখোলা নয়াপাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম মিথ্যা মামলাটি দায়ের করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION