রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

চকরিয়া ও পেকুয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু।ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
চকরিয়া ও পেকুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে মসজিদের পুকুরের পানিতে ডুবে আফরা মনি (৭) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৪ জুন) সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফরা মনি ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের প্রবাসী শাহাদত হোসেনের কন্যা।

খুটাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের স্থানীয় মেম্বার জিশান শাহরিয়ার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আফরা মনি গত কয়েকদিন পূর্বে ডুলাহাজারা থেকে তার মায়ের সাথে নানার বাড়ি খুটাখালী নয়াপাড়া এলাকায় বেড়াতে যান। রবিবার সকালে শিশুদের সাথে সে মসজিদের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে লাশ পুকুরের পানিতে ভেসে উঠে। ওইসময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছাঁয়া নেমে আসে।

অপর উপজেলা কুতুবদিয়ার শিশু মৃত্যুর বিষয়ে কুতুবদিয়া প্রতিনিধি জানান, কুতুবদিয়ায় পুকুরে ডুবে রাইসা মনি নামে দেড় বছরের এক শিশুর মৃত‍্যু হয়েছে। একই দিন পৃথক পানি ডুবির ঘটনায় আরো দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার (৪ জুন) সকাল ১০টার দিকে আকবর বলীর পাড়ায় রিয়াদের কন‍্যা রাইসা মনি পাশের পুকুরে ডুবে যায়। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. জয়নাব বেগম শিশুটি মৃত বলে জানান।

অন্যদিকে একই দিন বিকাল ৫টার দিকে বড়ঘোপ রোমাই পাড়ায় পানি ডুবির ঘটনায় একই পরিবারের আব্দুল কাদেরের ১৭ মাস বয়সী পুত্র মোহাম্মদ ও রুহুল কাদেরের পুত্র ইমাদ(৩)কে মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভর্তিকৃত দুই শিশু সুস্থ আছে বলে উপজেলা স্বাস্থ‍্য ও প.প কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম জানিয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION