বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

বান্দরবানের আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মহিউদ্দিন (৩২) নামে এ যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (৭ জুন) সকালের দিকে উপজেলার তিন নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) পাশে ইজিবাইক গ্যারেজে এ ঘটনা ঘটে।

মহিউদ্দিন ওই উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোয়াম্ভু এলাকার বাসিন্দা মৃত মো. হাসেমের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত ইজিবাইকচালক ছিলেন।

সূত্রে জানা গেছে, নয়াপাড়া ইউপির পাশে আবুল হাসেমের গ্যারেজে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ইজিবাইক বৈদ্যুতিক চার্জে লাগিয়ে মহিউদ্দিন বাড়ি চলে যান। বুধবার সকালে ইজিবাইক নিতে এসে গাড়িটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন সরকার জানান, কেন, কীভাবে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION