শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বান্দরবানে ৬ খুনের ঘটনায় আটক ১

ভয়েস নিউজ ডেস্ক: 

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) গ্রুপের ছয় নেতা-কর্মীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুশান্ত চাকমা (৪০) নামে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির (জেএসএস) মূল গ্রুপের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সুশান্ত বান্দরবানের রাজবিলা ১ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যোগেশ কারবারি পাড়ার পুতুল চন্দ্র চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা য়ায় , ৭ জুলাই সকালে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় এমএন লারমা গ্রুপের ছয় নেতা-কর্মী হত্যার ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদক উবামং মার্মা বাদী হয়ে বান্দরবান সদর থানায় জেএসএস সন্তু লারমা গ্রুপের ১০ জনের নামে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে সুশান্ত চাকমাকে গ্রেফতার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে বলেন, গ্রেফতার আসামি সুশান্তকে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বান্দরবানের বাঘমারা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ছয়জন হলেন- এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল কান্তি চাকমা (৬৮), উপদেষ্টা কমিটির সদস্য চিংথোয়াইয়াং মারমা ওরফে ডেভিড (৫৬), বান্দরবান জেলা সভাপতি রতন তঞ্চঙ্গা (৫০), পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সদস্য রবীন্দ্র চাকমা (৫০), রিপন ত্রিপুরা ওরফে জয় (৩৫) ও জ্ঞান ত্রিপুরা ওরফে দিপন (৩২)। রতন তঞ্চঙ্গা ছাড়া বাকি সবার বাড়ি খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায়।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- নিরু চাকমা (৫০), বিদুৎ ত্রিপুরা (৩৮) ও শিক্ষার্থী মেমানু মারমা (২৬)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION