রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ মন্ত্রিসভায় অনুমোদন

ভয়েস নিউজ ডেস্ক:

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এতে সাইবার নিরাপত্তা আইনের খসড়ার ২১ ধারাসহ দুটি ধারার সংশোধন আনা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করার সিদ্ধান্ত হয় বৈঠকে।

তখন আইনমন্ত্রী আনিসুল হক সমকালকে বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা বাতিল হচ্ছে। অর্থাৎ, নতুন আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক কিছুই থাকবে।

২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময় এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিভিন্ন মহল থেকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা সংশোধনের দাবি উঠেছিল। মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের অভিযোগ, ডিজিটাল জগতে নিরাপত্তার কথা বলা হলেও আইনটি গণমাধ্যম ও বিরোধীদের কণ্ঠ রোধে ব্যবহার করা হচ্ছে।

এরপর সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়েও তেমন বিতর্ক সামনে আসে। বিদ্যমান আইন এবং প্রস্তাবিত আইনের দর্শনগত তেমন পার্থক্য নেই বলে মনে করছেন অনেকে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তথ্যপ্রযুক্তির পরিধি ক্রমান্বয়ে বাড়ছে। বিশাল এই পরিধিকে ধারণ করতেই আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION