শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

জালিয়াতি করে চেক লিস্ট তৈরি করে আদালতে জমা দিয়েছে:ড. ইউনূসের আইনজীবী

ড. ইউনুছ, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসের মামলার বাদীর চেক লিস্ট জালিয়াতির অভিযোগের শুনানি হচ্ছে। শুনানির শুরুতে ড. ইউনূসের আইনজীবী আদালতকে বলেন, মামলার বাদী পরির্দশন চেক লিস্ট কলকারখানার কর্মকর্তা জালিয়াতি করেছে। বুধবার ১২টা ২৫মিনিটে ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসের পক্ষে জালিয়াতির আবেদনের শুনানি শুরু হলে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আদালতকে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাদী আমাদেরকে যে চেক লিস্ট দিয়েছে, আর আদালতে যেটি দিয়েছে তার সাথে মিল নেই। মামলার উপাদান তৈরি করতে নিজেদের মতো জালিয়াতি করে চেক লিস্ট তৈরি করে আদালতে জমা দিয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে উপস্থিত আছেন এডভোকেট খুরশীদ আলম খান।

নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৯ই সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক শ্রম পরিদর্শক। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গত ৬ই জুন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION