বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলি, আহত ১

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের গোলাগুলি হয়েছে। এ সময় কেএনএফের একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমা উপজেলার সদর ইউনিয়নের জাইয়নপাড়া বম হো‌স্টেল এলাকায় সেনাবাহিনীর টহল টিমের ওপরে গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করলে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। এতে কেএনএফের একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ঘটনাস্থল থেকে কেএনএফের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আহ‌ত কেএনএফ সদস্যের নাম বয়রেম বম (২২)। তার বাড়ি রুমা সদর ইউনিয়‌নের বেতালপাড়ায়।

আহত ব্যক্তিকে উদ্ধার ক‌রে রুমা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে সেনা পাহারায় বান্দরবান সদর হাসপাতা‌লে পাঠানো হয়।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে রুমা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, রুমা সদরের জাইয়নপাড়া এলাকায় সেনা সদস্যরা টহলরত অবস্থায় কেএনএফের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কেএনএফের এক সদস্য আহত হয়েছেন। তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সেনাবাহিনীর সদস্যদের পাহারায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION