শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লামায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:
বান্দরবানের লামায় খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের লামা খালে এ দুর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু এক্যানু মার্মা (৬) রূপসীপাড়া ইউনিয়নের মংক্যহ্লা মার্মার মেয়ে এবং নিখোঁজ শিশু ক্য ক্য নু মার্মা (৪) একই ওয়ার্ডের দরদরী নয়া মার্মা পাড়ার থুই চাহ্লা মার্মার মেয়ে। এক্যানু মার্মার মরদেহ উদ্ধার হলেও এখনো ক্য ক্য নু মার্মাকে পাওয়া যায়নি।

ইউপি সদস্য উহ্লামং মার্মা বলেন, সম্পর্কে শিশু দুজন মামাতো ফুফাতো বোন। দরদরী নয়া পাড়া ও বৈক্ষমপাড়া দুটি পাশাপাশি। নদীর দুই পাশে দুজনের বাড়ি । বিকেলে দুজন বাড়ির পাশের লামা খালে গোসলে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় খালপাড়ে তাদের কাপড় পড়ে থাকতে দেখেন স্বজনরা। সন্ধ্যায় খাল থেকে এক্যানু মার্মার মরদেহ উদ্ধার করা হয়। অন্য শিশুকে উদ্ধারে অভিযান চলছে। স্থানীয়দের সঙ্গে লামা ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ যুক্ত হয়েছে। দুই শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। আমরা সহযোগিতা করছি।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, আমাদের ডুবুরি টিম নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION