শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

লামা-আলীকদমে যানচলাচল বন্ধ

ভয়েস প্রতিবেদক, লামা:

বান্দরবানের লামা ও আলীকদম সড়কে ইয়াংছা ব্রিজের পাটাতন ভেঙে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে জেলার লামা ও আলীকদম উপজেলার প্রধান সড়ক লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ব্রিজ এর পাটাতন ভেঙে পড়ে। এর ফলে রাত থেকে জেলার এই দুই উপজেলার সড়ক পথে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর বড় ধরনের বিপদ এড়াতে স্থানীয়রা ব্রিজে লাল পতাকা উড়িয়ে দিয়েছে। দ্রুত সংস্কার করা না হলে শুক্রবার থেকে জেলার উপজেলাগুলোতে ভারী যানবাহনে পন্যসহ যাত্রী পরিবহণের যান চলাচল বন্ধ থাকবে।

এই ব্যাপারে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, দীর্ঘদিন ধরেই ব্রিজটির বেহাল অবস্থা । সংস্কার না করার ফলে এখন পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ হয়ে গেছে। জনস্বার্থে ব্রিজটি দ্রুত সচল করার দাবী জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION