শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে ছাই

ভয়েস নিউজ ডেস্ক:
খাগড়াছড়ি পৌর শহরের শহীদ কাদের সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক এবং ব্যবসায়ীরা।

রোববার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই টিনসেড মার্কেটটির সবগুলো দোকান ভস্মীভূত হয়ে যায়।

মার্কেট মালিকের ছেলে সাদ্দাম হোসেন বলেন, এখানে দরজা তৈরির কারখানা, বেশ কয়েকটি ব্যবসায়ীর গুদাম, ডেকোরেশন দোকানসহ কাঠের ফার্নিচারের দোকান ছিল। আগুনে সব মালামাল পুড়ে গেছে। শত্রুতার বশবর্তী হয়ে কেউ আগুন লাগিয়েছে।

দরজা তৈরির কারখানার শ্রমিক মো. আকরাম বলেন, কারখানায় অনেকগুলো মেশিন ছিল। তৈরি করা দরজা ছিল। সব মিলে কোটি টাকার ক্ষতি হয়েছে।

সার কীটনাশক গুদামের মালিক মো. হানিফ জানান, তার প্রায় ৫০ লাখ টাকার বেশি মালামাল ছিল সব পুড়ে গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION