রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো বিদেশ না যাওয়ার শর্তে

ভয়েস নিউজ ডেস্ক:

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয়মাস ছয়মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশে এ মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান আইনমন্ত্রী। তিনি বলেন, আগেরমত একই শর্তে তারা সাজা স্থগিতের মেয়াদ ছয়মাস বাড়ানো হয়েছে।

মন্ত্রী জানান, তবে এক্ষেত্রে শর্ত হলো- খালেদা জিয়ে বিদেশ যেতে পারবেন না অর্থাৎ তাকে দেশে থেকে চিকিৎসা নিতে হবে। মানবিক কারণে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও একইরকম মানবিক কারণ দেখিয়ে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর বিধান আইনে নেই।

আইনমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিত সংক্রান্ত ফাইল আজকেই আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এবার নিয়ে ছয়মাস করে আটবার তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে তার জীবন রক্ষায় দেশের বাইরে চিকিৎসা ও তার স্থায়ী মুক্তি চেয়ে রোববার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। পরে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগেও গত বছরের ১২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যা এ চলতি মাসের ২৪ তারিখে শেষ হতে যাচ্ছে।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্‌রোগে ভুগছেন। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় ৫ বছরের কাছাকাছি সময় ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ রয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION