রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

বার্সেলোনার ‘বিদায়ে’ ক্লাব বিশ্বকাপের টিকেট পেলো আতলেতিকো

খেলাধুলা ডেস্ক:

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ৩২ দলের নতুন ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে আতলেতিকো মাদ্রিদের। চ্যা্ম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে বার্সেলোনার বড় ব্যবধানে হারের কারণে এ সুযোগ তৈরি হয়েছে ডিয়েগো সিমিওনের দলের।

এক মাসের আকর্ষণীয় এ প্রতিযোগিতায় ইউরোপ থেকে প্রতিনিধ্ত্বি করবে ১২টি ক্লাব। এবারের সহ মোট চার মৌসুমের চ্যাম্পিয়নস লিগ বিজয়ীদের সঙ্গে আসরে সবমিলিয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ক্লাবগুলোই পাবে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ। সে হিসাবে ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও চেলসি আগে থেকেই জায়গা পাকা করে রেখেছে।

মঙ্গলবার রাতে বার্সেলোনার সামনে সুযোগ ছিল আতলেতিকোকে টপকে জায়গা করে নেওয়ার। তবে ঘরের মাঠে পিএসজির কাছে ১-৪ গোলে হেরে যায় তারা। পিএসজির ৬-৪ গোলের অগ্রগামিতার কারণে চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় হয়েছে বার্সার।

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এ জায়গা করে নেওয়া দলগুলো

ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ

চেলসি পিএসজি

বায়ার্ন মিউনিখ ইন্তার মিলান

বেনফিকা পোর্তো

বরুশিয়া ডর্টমুন্ড জুভেন্তাস

আল হিলাল আতলেতিকো মাদ্রিদ

পালমেইরাস ফ্ল্যামেঙ্গো

ফ্লুমিনেন্স অকল্যান্ড সিটি

মনটেরে (মেক্সিকো) আল আহলি (মিশর)

উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান)

ওয়ায়দাদ (মরক্কো) সিয়েটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র)

ক্লাব লিওন (মেক্সিকো)

অবশ্য বাদ পড়েছে আতলেতিকো মাদ্রিদও। প্রথম লেগে ২-১ গোলে জেতা আতলেতিকো, ডর্টমুন্ডের কাছে ফিরতি লেগে হেরেছে ৪-২ ব্যবধানে। তাতে ৫-৪ অগ্রগামিতা সেমিতে পৌঁছেছে বরুশিয়া ডর্টমুন্ড। তবে তাতে স্পেনের দ্বিতীয় ক্লাব হিসেবে আতলেতিকোর ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।

আতলেতিকো মাদ্রিদ ২২তম ক্লাব হিসেবে এই আসরে খেলার সুযোগ পেল। ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৩২ দল নিয়ে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের আসর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION