শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কেএনএফের ১০ আসামি রিমান্ড শেষে কারাগারে

ভয়েস নিউজ ডেস্ক:

রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় আটক কেএনএফ আসামিদের মধ্যে আরও ১০ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে ২ দিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হকের আদালতে নেয়া হলে শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আসামিরা হলেন, ভানলাল কিম বম (৩০), সাইরাজ বম (২৫), রুয়াল কমলিয়ান বম (৫৫), গিলবার্ট বম (১৯), তিয়াম বম (৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০) নল থন বম (৫৫), পেনাল বম (৬৫), লাল মুন লিয়ান বম (২৮) ও জাসোয়া বম (৪৫)। তারা সকলেই রুমার বেথেল পাড়ার বাসিন্দা।

আদালতে সূত্র জানা যায়, রুমা ও থানচি দুই উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির এবং অস্ত্র লুটপাটের ঘটনায় ৭৮ জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতের হাজির করা হলে আইনশৃঙ্খলা বাহিনী দুই দিনের জন্য রিমান্ড আবেদন করলে রিমান্ড মঞ্জুর করে আদালত। দুইদিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে কেএনএফের সদস্য ১০ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেয় আদালত।

এদিকে কেএনএফের সংশ্লিষ্টতার অভিযোগে ২২ জন নারীসহ ৭৮ জনকে রুমা ও থানচির ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় করা ৯টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইদিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে ১০ জন কেএনএফ সদস্যকে কারাগারে পাঠানো নির্দেশ দেয় আদালত।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION