শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিনের দুই সদস্য নিহত, আগ্নেয়াস্ত্র উদ্ধ‍ার

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানে উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই জন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রোববার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত দুর্গম বাকলাই পাড়া এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরনে কুকি-চিনের সামরিক পোশাক দেখা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের সশস্ত্র তৎপরতা বেড়েছে। এই সংগঠনের সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি নামে পরিচিত।

কেএনএফের সদস্যরা সম্প্রতি রুমা ও থানচিতেই দুইটি সরকারি ব্যাংকে লুটপাট চালায়, অপহরণ করে এক ব্যাংক কর্মকর্তাকে।

কুকিচিনকে স্বাভাবিক জীবনে ফেরাতে চায় র‌্যাবকুকিচিনকে স্বাভাবিক জীবনে ফেরাতে চায় র‌্যাব এছাড়া সরকারি স্থাপনায় হামলা ও প্রকাশ্যে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে সংগঠনের সশস্ত্র সদস্যরা। এরপর কেএনএফের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION