সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ

নাইক্ষ‌্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১২ মে) সকাল ৯টার দিকে।

একটি সূত্রে জানা যায়, সকালে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন আবুল কালাম (২৮)। সেখান থেকে ফেরার পথে আরকান আর্মির সদস্যরা আবুল কালামের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও জানা যায়, আবুল কালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়ার মৃত বদিউজ্জামানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল জানান, আবুল কালাম আমার এলাকার যুবক। আবুল কালামসহ স্থানীয় কয়েকজন যুবক ভোরের দিকে গরু আনতে অবৈধভাবে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন। সকালে ফেরার পথে গুলিতে মৃত্যু হয় আবুল কালামের। তার মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।

এদিকে সদর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে জানার জন্য বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION