শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

টেকনাফে হচ্ছে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট

ভয়েস নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী মৌজায় আইন আদালত ও বিচার বিষয়ক গবেষণার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে।

শুক্রবার (১৭ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসান টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী সমুদ্রসৈকত ঘেঁষা মেরিন ড্রাইভ রোডের পাশে নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় ইনস্টিটিউট বাস্তবায়নের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টেকনিক্যাল কমিটি গঠনের ঘোষণা দেন তিনি। উপস্থিত ছিলেন ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির সদস্য, আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আশফাকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

কমিটির সদস্যরা হলেন- আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি এস এম কুদ্দুস জামান। সাচিবিক দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী ও সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে থাকবেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শনকালে প্রধান বিচারপতি স্বল্প সময়ের মধ্যে ভূমি বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।

দ্রুততম সময়ের মধ্যে ভূমি উন্নয়নসহ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি। পরিদর্শন শেষে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম মোনাজাত পরিচালনা করেন।

প্রধান বিচারপতির সভাপতিত্বে নান্দনিক স্থাপত্যশৈলীতে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একাধিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে থাকবে গবেষণাধর্মী বিচারিক তথ্য-উপাত্ত, মিউজিয়াম, লাইব্রেরিসহ বিভিন্ন দেশের গবেষকদের গবেষণায় অংশ নেওয়ার ব্যবস্থা। থাকবে গবেষণায় নিয়োজিতদের জন্য আবাসন ব্যবস্থা ও রেস্ট হাউস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION