শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

বাদশাঘোনায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- আনোয়ার হোসেন এবং অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, আমার এলাকায় পাহাড় ধসে দু’জনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

জানা গেছে, নিহত আনোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। ৭ মাস আগে তিনি মাইমুনা আক্তারকে বিয়ে করেন। পাহাড়ধসে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এর আগে ১৯ জুন উখিয়ার একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION