সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

চট্টগ্রামে এইচএসসিতে অংশ নিচ্ছেন ১ লাখ ৬ হাজার শিক্ষার্থী

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ ছয় হাজার ৩৪ জন শিক্ষার্থী। গত বছর ২০২৩ সালে পরীক্ষার্থী ছিলেন এক লাখ দুই হাজার ৪৬৮ জন। হিসাবে গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার। আগামী ৩০ জুন থেকে পরীক্ষা শুরু হবে। এবার ২৮৭টি কলেজ থেকে ১১৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ জুন) বিকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজার ৫৩২ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৪২৬ জন এবং ছাত্রী ১২ হাজার ১০৬ জন। মানবিক বিভাগে ৪৬ হাজার ২৭৩ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৩১৭ জন এবং ছাত্রী ২৭ হাজার তিন জন। ব্যবসা শিক্ষা বিভাগে ৩৬ হাজার ২২৫ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৫৮৯ জন এবং ছাত্রী ১৭ হাজার ৬৩৬ জন এবং গার্হস্থ্য বিভাগ থেকে চার জন ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।’

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, এই শিক্ষা বোর্ড থেকে এবার চট্টগ্রামে ৬৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭৬ হাজার ১৭৯ জন। কক্সবাজারে ১৮টি কেন্দ্রে সাত হাজার ৮৮৯ জন। রাঙামাটিতে ১০টি কেন্দ্রে তিন হাজার একজন। খাগড়াছড়িতে ১০টি কেন্দ্রে তিন হাজার ৫৬১ জন এবং বান্দরবানে আট কেন্দ্রে দুই হাজার ৪৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান বলেন, ‘পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে তদারকির জন্য ২৮টি সাধারণ ভিজিল্যান্স টিম ও ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION