সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

টেকনাফে রোহিঙ্গার অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ উপজেলার চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে হাত-পা বিচ্ছিন্ন এক রোহিঙ্গার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম নাজিম উদ্দিন (৪৭)। তিনি রোহিঙ্গা ক্যাম্প বি-২ ব্লকের মোহাম্মদের ছেলে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অন্তত ৮-১০ দিন আগে তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি জঙ্গলে ফেলে রেখে গেছে।

তিনি আরও বলেন, লাশটি উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া শুরু করে। রাতে সাহেদা খাতুন নামে এক রোহিঙ্গা নারী মৃতের কোমরে থাকা সুতা এবং মরদেহের পাশে থাকা জামা-কাপড় দেখে তার স্বামী বলে শনাক্ত করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION