সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

বাংলাদেশ সিরিজের আগে বদলে গেল পাকিস্তানের নির্বাচক প্যানেল

খেলাধুলা ডেস্ক:
আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই টেস্টের সেই সিরিজের আগে পাকিস্তানের নির্বাচক প্যানেলে আবারও রদবদল হলো। গত বুধবার দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে সরিয়ে দেওয়া হয়। এবার আগের কমিটির দুইজনকে রেখে চার সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হওয়ায় এই রদবদল করা হচ্ছে। এর আগে গত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরও এসব নাটক হয়েছিল। নতুন নির্বাচক কমিটিতে আগের কমিটি থেকে বহাল আছেন মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। তাদের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখবেন প্রধান কোচ এবং অধিনায়ক। পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন আর লাল বলের কোচ জেসন গিলেস্পি। টেস্টে দলটির অধিনায়ক শান মাসুদ আর সাদা বলে নেতৃত্বে আছেন বাবর আজম।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠন করাই হবে নতুন এই নির্বাচক কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট। পিসিবির বক্তব্য অনুযায়ী, এই কমিটিকে সব ধরনের দলীয় সিদ্ধান্ত গ্রহণেরও ক্ষমতা দেওয়া হয়েছে। সহকারী কোচ আজহার মেহমুদ, বোর্ড চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, পারফরম্যান্স বিশ্লেষণ ও দলীয় কৌশল বিভাগের ব্যবস্থাপক হাসান চিমা, এইচপি দলের পরিচালক নাদিম খান ও আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক উসমান ওয়াহলা এই কমিটিকে সহায়তা করবেন। তবে দল নির্বাচনে তাদের ভূমিকা থাকবে না।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। করাচিতে শেষ টেস্ট শুরু ৩০ আগস্ট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION