সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

কোটা ইস্যুতে কক্সবাজারে শিক্ষার্থীদের আনন্দোলন: হামলা ও গাড়ি ভাংচুর

সাজন বড়ুয়া সাজু:
কোটা ইস্যুকে কেন্দ্র করে কক্সবাজারে শুরু হয়েছে আন্দোলন সংগ্রাম। আজ সকালে লিংক রোড ও কক্সবাজার সরকারী কলেজ থেকে শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন জায়গা ও কলেজ ক্যাম্পাসে কোটা ইস্যুতে ফেটে পড়েছে কক্সবাজারের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে এগার টায় হঠাৎ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে কক্সবাজারের প্রবেশমুখ লিংকরোড থেকে আনন্দোলন শুরু করে।এক পর্যায়ে কক্সবাজার সরকারি কলেজ গেইটের সামনে গেলে পুলিশের বাঁধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়।কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে না হতে আবারও জড়ো হয় শিক্ষার্থীরা।পরে কক্সবাজার সরকারি কলেজ গেইটের সামনে হামলা ও ভাঙচুর চালায় সাধারণ শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি নিয়ে তারা সারাদেশের ন্যায় আনন্দোলনে নেমেছে তারা তবে পুলিশের লোকজন এসে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে।

এদিকে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাক বলেন, বহিরাগত কিছু শিক্ষার্থীদের এসে তাদের কলেজের সামনে নানা স্লোগান ও হামলা চালায়। এতে কলেজে নানা জিনিস ক্ষয়ক্ষতি হয়।এছাড়া ৪টা বাইক ভাঙচুর করে।

 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনে প্রকার জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেজন্য তারা মাঠে আছে।এছাড়া ভাঙচুরের বিষয়টিও তারা খতিয়ে দেখছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION