রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

বৃষ্টি, পাহাড়ী ঢলের পানিতে ৭ উপজেলার ৩০০ গ্রাম প্লাবিত

ভয়েস প্রতিবেদক:

ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারে প্লাবিত এলাকার সংখ্যা ক্রমেই বাড়ছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১২টা পর্যন্ত চলা ভারী বর্ষণে কক্সবাজারের সাত উপজেলার অন্তত ৩০০ গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খাবার ও পানীয় জলের সংকটে পড়েছে প্লাবিত এলাকার লোকজন।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়া উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী জানান, উপজেলার হলদিয়া পালং, জালিয়াপালং, পালংখালী ইউনিয়নের প্রায়সহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে, হলদিয়া, জালিয়াপালং ও পালংখালীর অর্ধশত গ্রামের অন্তত লাখো মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান জানান, হঠাৎ পানি বাড়ায় লোকজন রান্নাও করতে পারেনি। রাতে রান্না করা খাবার পানি বন্দী পরিবারগুলোর মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় নয় উপজেলায় টেকনাফ ও মহেশখালী ছাড়া বাকী সাত উপজেলায় ৪৭ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন বলেন, পর্যাপ্ত ত্রাণ আছে, প্রয়োজন মতো সহায়তা দেওয়া হবে।

এদিকে, শুক্রবার ভোররাত হতে বৃষ্টিপাত থেমেছে। এভাবে সারাদিন বৃষ্টি বন্ধ থাকলে এলাকায় জমে থাকা পানি নেমে দুর্ভোগ কমবে বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION