শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম শুরু

ভয়েস নিউজ ডেস্ক:

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানা-ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করায় কর্মবিরতিতে যান অধস্তন পুলিশ সদস্যরা। এরপর থেকে পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ সহ সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। গত ৯ আগস্ট থেকে সীমিত পরিসরে শুরু হতে থাকে থানাসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম পুরোদমে শুরু হয় সোমবার (১২ আগস্ট)।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ৯৯৯ এর পরিদর্শক মো. আনোয়ার সাত্তার। তিনি বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অনেকটা স্থবির হয়ে পড়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম। পুলিশ সংস্কার ও নিরাপত্তারহীনতায় পুলিশের কিছু সদস্য কর্মবিরতিতে চলে যায়।’

তিনি বলেন, ‘৯৯৯ জাতীয় জরুরি সেবা। এখানে পুলিশের সহায়তার পাশাপাশি জরুরি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা দেওয়া হয়। ৫ আগস্টের পর থেকে ৯৯৯ এর কার্যক্রম সীমিত পরিসরে চলছি। তবে সোমবার থেকে ৯৯৯ এর কার্যক্রম চালু হয়েছে পূর্ণমাত্রায়।’

এদিকে সারা দেশে ৬৩৯ থানার মধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকাসহ মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION