বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পেকুয়ার ওয়াসিমের পরিবারের পাশে যুবদল

মো. ফারুক, পেকুয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত পেকুয়ার সন্তান ছাত্রদল নেতা মোঃ ওয়াসিম আকরামের পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবদল নেতারা।

শুক্রবার জুমা পরবর্তি পেকুয়া সদর বাঘগুজারাস্থ নিহত ওয়াসিমের বাড়িতে গিয়ে মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এড.ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট।

এর আগে সকাল ১০টার দিকে ওয়াসিমকে দাফন করা কবরস্থানে গিয়ে জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনা করেন যুবদলের নেতাকর্মীরা।

ওই সময় চট্টগ্রাম মহানগর, জেলা যুবদল ছাড়াও পেকুয়া উপজেলা যুবদলের সকল স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিহত ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়ার সৌদি প্রবাসী শফিউল আলমের ছেলে।

চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

১৬জুলাই মঙ্গলবার বিকাল ৩টার দিকে মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের এক পর্যায়ে ঘাতকের হামলায় প্রাণ হারান ওয়াসিম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION