রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ আতহার নুর কাইফ (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃতদেহ ২০ ঘন্টা পর উদ্ধার হয়েছে। সে এবারের একজন এইচএসসি পরীক্ষার্থী বলে জানাগেছে।

আজ শনিবার সকাল ৬ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে বলে জানান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অজ্ঞলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

মৃত উদ্ধার আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। সে কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও তার এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়।

স্থানীয়দের বরাতে মনজুর মোরশেদ বলেন, শুক্রবার সকালে সাগরে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে স্বজনদের পাশাপাশি লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মিদের তৎপরতা অব্যাহত ছিল।

শনিবার সকাল ৬ টায় সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের সময় একটি মৃতদেহ ভেসে আসে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি শনাক্ত করে। “

ট্যুরিস্ট পুলিশের এসপি জানান, মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION