মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিমের বাড়িতে ব্যারিস্টার শাকিলা ফারজানা

মোঃ ফারুক, পেকুয়া:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত পেকুয়ার বাসিন্দা ছাত্রদল নেতা মোঃ ওয়াসিম আকরামের পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্যারিস্টার শাকিলা ফারজানা।

সোমবার দুপুরে পেকুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও যুবদলের নেতাদের সাথে নিয়ে পেকুয়া সদর বাঘগুজারার বাসায় গিয়ে নিহত ওয়াসিমের মায়ের সাথে কথা বলে সহায়তা প্রদান করেন।

ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম হাটহাজারী ৫ আসন থেকে ৪ বারের সংসদ সদস্য, সাবেক হুইপ, সাবেক মন্ত্রী সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা,কেন্দ্রীয় আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেকুয়া উপজেলা যুবদলের সহসভাপতি শাকিল সিকদার জানান, ওয়াসিম ছিল মেধাবী ছাত্রনেতা৷ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ তাকে দেখতে আসেন ব্যারিস্টার শাকিলা আপা। পরিবারের পাশে দাঁড়িয়ে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

নিহত ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা বাজার পাড়ার সৌদি প্রবাসী শফিউল আলমের ছেলে।

চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

১৬জুলাই মঙ্গলবার বিকাল ৩টার দিকে মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের এক পর্যায়ে ঘাতকের হামলায় প্রাণ হারান ওয়াসিম।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION