মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

অতিভারি বৃষ্টি: কক্সবাজার-বান্দরবান-রাঙ্গামাটিতে ভূমিধসের আশঙ্কা

পাহাড় ধস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

ভারি থেকে অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও রাঙ্গামাটি জেলার কোথাও কোথাও পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এসব তথ্য জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। তিনি বলেন, ভয়াবহ বন্যা এবার অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

শুক্রবার বিকেল থেকে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলায় ভারি বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। ঢাকাসহ সারাদেশের ভারি বৃষ্টিপাতের তীব্রতা কমে আসবে ২৫ থেকে ২৮ আগস্ট। এরপর ২৯ আগস্ট থেকে আবারও ভারি বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছেন এ কে এম নাজমুল হক।

সরদার উদয় রায়হান বলেন, আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। যৌথ নদী কমিশন আলাপ-আলোচনার মাধ্যমে দেশের পূর্বাঞ্চলসহ সীমান্তবর্তী বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করছে।

তবে, এসময় দিক পরিবর্তন করে উত্তর-পূর্বাঞ্চলে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, খুলনার আশপাশের অঞ্চলগুলোতে ২৯ আগস্ট ভারি বৃষ্টিপাত হতে পারে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION